বগুড়ায় সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে ট্রাকচালক নিহত এবং চালকের সহযোগীসহ দুজন আহত হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত চালক হলেন জয়পুরহাট জেলার কালাই উপজেলার জসিমপুর গ্রামের রফিকুল ইসলাম (৩০)। আহত ট্রাকের যাত্রী বগুড়ার ধুনটের সুতানারা গ্রামের আক্কাস আলীকে (২৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আর চালকের সহযোগী বগুড়ার শিবগঞ্জের মো. শাহীন (৩০) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যায়। শেরপুর থানার পুলিশের উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম জানান, ঢাকা থেকে নওগাঁগামী মালবাহী ওই ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেলে এই দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে উপজেলার দমকল বাহিনীর দল হতাহতদের উদ্ধার করে।