বগুড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়ার শেরপুরে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে চারজন। আজ রোববার সকাল সাতটায় উপজেলার শেরুয়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন উপজেলার ধর্মকাম গ্রামের লুত্ফর রহমান (৪২) ও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডোমরাই গ্রামের গোলজার হোসেন (৫৫)। আহত ব্যক্তিরা হলেন শেরপুরের ফুলতলা গ্রামের শরীফ (৩৫), ধর্মকাম গ্রামের জিয়া (২০) এবং সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ডোমরাই গ্রামের মিজানুর (৩৮) ও আবদুল মিয়া (৫৫)। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা ধান-চালের ক্ষুদ্র ব্যবসায়ী।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকালে এই ব্যবসায়ীরা মহাসড়কের ওই স্থানে বাজারে চাল বিক্রির উদ্দেশ্যে পাওয়ার টিলার থেকে চাল নামাচ্ছিল। এ সময় বগুড়াগামী একটাি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আলহাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।