বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মহিপুর এলাকায় আজ বৃহস্পতিবার ট্রাকের চাপায় দুজন নিহত ও একজন আহত হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন—শেরপুর পৌর শহরের গোসাইপাড়া মহল্লার সৌরভ তাম্বুলী (২৩) এবং উপজেলার কুসুম্বী হিন্দুপাড়ার স্বরূপ সরকার (২২)। দুর্ঘটনায় আহত হন একই গ্রামের ভজন সরকার (২০)।পুলিশ জানায়, আজ বেলা দেড়টার দিকে ওই তিনজন মোটরসাইকেলে করে উপজেলার দশমাইল এলাকায় যাচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই সৌরভ ও স্বরূপ মারা যান।শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) বুলবুল ইসলাম এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।