বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-রংপুর মহাসড়কের নাগরকান্দি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল পাঁচটায় এ দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জ থানার করতকোলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে রানা (২২), চণ্ডীহারা গ্রামের খাজা মিয়া (৫৫) ও নিমেরপাড়া গ্রামের হারুন (৫০)। তবে একজনের পরিচয় পাওয়া যায়নি। তাঁর বয়স আনুমানিক ৪০ বছর।প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বগুড়ার সদর থানার নাগরকান্দি এলাকায় সিএনজিচালিত একটি অটোরিকশাকে একটি ট্রাক চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে এই হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি আটক করেছে।