বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ে নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ঠেঙ্গামারায় রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের সামনে বগুড়া-রংপুর মহাসড়কে একটি বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচিত এক মা ও তাঁর সঙ্গে থাকা চার-পাঁচ বছর বয়সী এক কন্যাশিশু নিহত হয়েছে। আজ বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয়ের ওই মা চার-পাঁচ বছর বয়সী শিশুকন্যাকে সঙ্গে নিয়ে রফাতউল্লাহ কমিউনিটি হাসপাতাল থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় রংপুরগামী একটি বাস তাদের চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হয়।খবর পেয়ে বগুড়া সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ কারণে বগুড়া-রংপুর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জুরুল হক ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনো নিহতদের পরিচয় জানা যায়নি।