বগুড়ায় সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া-ঢাকা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় যুবলীগ নেতাসহ দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন শাহজাহানপুর উপজেলার ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সোহেল রানা (৩২) ও কাহালু উপজেলার আবদুুল আউয়াল (৩৮)।আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে শাহজাহানপুর উপজেলার ফটকি ব্রিজের কাছে এ সড়ক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শাহজাহানপুর উপজেলা সদর থেকে দুজন মোটরসাইকেলে বগুড়া শহরে যাওয়ার পথে ফটকি ব্রিজের কাছে বগুড়া থেকে ধুনটগামী একটি বাসের (বগুড়া-জ-০৪-০০৮৯) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বাসটিকে আটক করা হয়েছে, তবে এখনো মামলা হয়নি।