বগুড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে গতকাল রোববার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় এক সাংবাদিক নিহত হয়েছেন। তাঁর নাম রণজিৎ সরকার (২৮)। তিনি ‘দৈনিক বাংলাবাজার’ পত্রিকার শেরপুর প্রতিনিধি। তাঁর বাড়ি শেরপুরের ভাদড়া গ্রামে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সন্ধ্যা সাতটার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রণজিৎ। শেরপুরের কৃষ্ণপুর এলাকায় পৌঁছার পর একটি শিয়াল হঠাৎ দৌড়ে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় তাঁর মোটরসাইকেলের সঙ্গে শিয়ালটির ধাক্কা লাগে। রণজিৎ মোটরসাইকেল থেকে রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে প্রথমে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে রণজিতের মৃত্যু হয়। শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।