বগুড়ায় ‘ইছামতীর বাঁকে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সাংস্কৃতিক সংগঠন আমরা ক’জন শিল্পীগোষ্ঠী গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ টিটু মিলনায়তনে তাদের নতুন নৃত্যনাট্য ‘ইছামতীর বাঁকে’ পরিবেশন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রবীণ শিক্ষাবিদ তাজমিলুর রহমান। লোকনৃত্যের আঙ্গিকে পরিবেশিত এই নৃত্যনাট্য পরিচালনা করেছেন সংগঠনের সভাপতি নৃত্যশিল্পী আবদুস সামাদ।অনুষ্ঠানে বক্তব্য দেন রেজাউল করিম, রবাট রবিন মারান্ডি, আমিনুল হক, এম এ করিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মোবিন।