বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ রোববার অর্থনীতিবিষয়ক মন্ত্রিসভা কমিটি এই সিদ্ধান্ত নেয়।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে মন্ত্রিসভা কমিটি বিমানবন্দরটি পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) অধীনে বাস্তবায়ন করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সভা শেষে সাংবাদিকদের এ তথ্য দেন।তবে বিমানবন্দরটি কোথায় হবে, সেই সিদ্ধান্ত এখানো নেওয়া হয়নি। তবে এটা নির্মাণ করতে ৫০ হাজার কোটি টাকা ব্যয় হবে বলে নুরুল করিম জানান। তিনি জানান, আগস্ট মাসে গৃহীত পিপিপির নীতিমালার অধীনে এটিই প্রথম প্রকল্প। ইউএনবি