বঙ্গবন্ধু আন্তর্জাতিক যুব টিটি ২০১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ল্যাপটপই ভরসাঅনুশীলনের অপেক্ষায় চীন। কোর্টের পাশে চেয়ারে বসা ঝাং দি, ঝাং জিয়ারুইরা। হঠাৎ হন্তদন্ত হয়ে সেখানে ছুটে এলেন লিয়াজোঁ কর্মকর্তা। কিছু একটা বলতে চাইছেন। সেটা কী ঠিক বুঝে উঠতে পারছেন না ঝাং দি। তিনি ইংরেজি ভালো জানেন না, চীনা ভাষা জানার ক্ষেত্রে একই অবস্থা লিয়াজোঁ কর্মকর্তার। কী বিপদ! শেষমেশ নিয়ে আসা হলো ল্যাপটপ। ‘গুগল ট্রান্সলেট’ দিয়ে এক পাশে লেখা হচ্ছে ইংরেজি, মনিটরের আরেক পাশে ভেসে উঠছে চীনের ভাষা। এভাবেই পুরো টুর্নামেন্টে কাজ চালাতে হয়েছে ওই লিয়াজোঁ কর্মকর্তাকে! মনের ভুলেশখের দামি আইপড হারিয়ে বেশ চিন্তিত ছিলেন মালদ্বীপের সুইডিশ কোচ নিকলাস ওয়ালডেনস্ট্রম। কয়েকজনকে জিজ্ঞাসাও করলেন, ‘তোমরা কেউ কি আমার আইপড দেখেছ?’ ফেডারেশন কর্মকর্তারা উডেনফ্লোর জিমনেসিয়াম তন্ন তন্ন করে খুঁজেও বের করতে পারলেন না সেটি। হারিয়েই গেছে ভেবে ওয়ালডেনস্ট্রম হোটেলে ফিরলেন বিষণ্ন মনে। একদিন পরই জানা গেল, সেটা পাওয়া গেছে। কীভাবে? আসলে মনের ভুলেই সেটি হোটেল রুমে রেখে এসেছিলেন ওয়ালডেনস্ট্রম।সততায় মুগ্ধভারতের দলগত সেমিফাইনাল শেষ। কিন্তু জিতেও মন খারাপ শিলিগুড়ির ছেলে রাজীব সরকারের। দামি মোবাইল সেটটা খুঁজে পাচ্ছেন না তিনি। ধরে নিয়েছিলেন সেটা খোয়া গেছে। কিন্তু শেষমেশ ওই মোবাইলের খবর দিলেন ভারতীয় দলের এক লিয়াজোঁ কর্মকর্তা। রাজীবের মুখে ফুটল হাসি। কপালে আর বুকে হাত ছুঁইয়ে তিনি কৃতজ্ঞতা জানালেন ঈশ্বরকে। সতীর্থ অর্ণব বলল, ‘আমাদের কলকাতা হলে এটা এতক্ষণে গায়েব হয়ে যেত।’ লিয়াজোঁর মুখে তখন গর্বের হাসি। ইলিশের খোঁজে বাঙালি খাবারে ভারি মুগ্ধ মালয়েশিয়া দলের ম্যানেজার কোরিং ওং। একটু ঝাল হলেও নাকি বেশ লাগছে খেতে! কিন্তু আরও সুস্বাদু খাবার খাওয়ার আগ্রহ তাঁর। বাঙালির জাতীয় মাছ ইলিশ সবচেয়ে সুস্বাদু—তথ্যটা জানাতেই কৌতূহলভরে জিজ্ঞাসা করলেন, ‘এটা কোথায় পাওয়া যায়?’ যেকোনো রেস্তোরাঁতে চাইলেই পাওয়া যাবে, বলতেই ফেডারেশনের এক কর্মকর্তাকে কাগজে লিখে দিতে বললেন ইলিশের নামের বানান। কাগজটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে বললেন, ‘ইলিশ না খেয়ে ঢাকা ছাড়ছি না।’ পুলিশরাই দর্শকবাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেট— সেটা জানেন শ্রীলঙ্কান খেলোয়াড় মালিথ দিলাশা সিলভা। তাই বলে টিটির গ্যালারি ফাঁকা থাকবে সেটা তাঁর কল্পনাতেও ছিল না। ফাঁকা গ্যালারি দেখে বিস্মিত দিলাশা সিলভা, ‘আমাদের দেশেও ক্রিকেট কম জনপ্রিয় না। তবে এসব টুর্নামেন্টেও দর্শক হয় প্রচুর। স্কুল-কলেজের ছেলে-মেয়েরাই ভরিয়ে রাখে গ্যালারি।’ গ্যালারিতে একদল পুলিশ আর র্যাব সদস্য দেখে বলল, ‘এদের মনে হয় টেবিল টেনিস খুব ভালো লাগে।’  বদিউজ্জামান