বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরায় বাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ১২ অক্টোবর বাবুলিয়া জেএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে বাবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। মোট ১২টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সহসভাপতি শেখ আবু নাছিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা তপন কুমার কর্মকার প্রমুখ।টুর্নামেন্টে শ্রেষ্ঠ খেলোয়াড় আশিকুর রহমান, সেরা গোলরক্ষক আফ্রিদী, সর্বোচ্চ গোলদাতা কামরুজ্জামানকে পুরস্কৃত করা হয়। বাউফলে ফুটবল টুর্নামেন্ট শুরু: পটুয়াখালীর বাউফলে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ১০ অক্টোবর শুরু হয়েছে। উপজেলার বিলবিলাশ আবদুর রশিদ সরদার মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মজিবুর রহমান। এ সময় অন্যদের মধ্যে উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুল আলম মিয়া, শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, সহকারী শিক্ষা কর্মকর্তা খোকন চন্দ্র মালাকার ও দিলীপ কুমার উপস্থিত ছিলেন।উপজেলার ১৪টি ভেন্যুতে ২২৫টি প্রাথমিক বিদ্যালয় এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে।বটিয়াঘাটা ও দাকোপে টুর্নামেন্ট শুরু: খুলনার বটিয়াঘাটা উপজেলার ২ নম্বর সদর ইউনিয়নের বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে হাটবাটি-হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে। ১১ অক্টোবর উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে হাটবাটি-হোগলাবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বাগুলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলা পরিচালনা করেন সমীর বিশ্বাস। এ ছাড়া একই দিনে সুরখালি ইউনিয়নের কল্যাণশ্রী ময়দানে অনুষ্ঠিত খেলায় বারআড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গাওঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা কামাল। ইউপি চেয়ারম্যান শেখ হেমায়েত আলীর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন আতিয়ার রহমান, আজহারুল ইসলাম, আবদুর রহিম, আবুল বাশার প্রমুখ। এদিকে ৬ অক্টোবর অনুষ্ঠিত বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়ন বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে কুটিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বড় হাজিরাবাদ প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান ইসমাইল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, ইউপি সদস্য আলমগীর হায়দার।দাকোপ: উপজেলার বাজুয়ায় ১০ অক্টোবর বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল শুরু হয়েছে। স্থানীয় এস এন ডিগ্রি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা অনুষ্ঠিত হয়।অচিন্ত্য কুমার সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ রুহিদাস সরদার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাজুয়া ইউপি চেয়ারম্যান দেব প্রসাদ গাইন, অর্ধেন্দু শেখর রায় প্রমুখ।