বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট
১৮ অক্টোবর পাঁচবিবি স্টেডিয়াম মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১০ এর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় অংশ নেয় পাঁচবিবি ছমিরননেছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে ছমিরননেছা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে পৌর মেয়র সামছুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলা উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল আলম। বিশেষ অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার, পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতন কুমার দেবনাথ। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হয়। সেরা খেলোয়াড়ের গৌরব অর্জন করে ছমিরননেছার আসাদুজ্জামান নূর ও গোপালপুরের জামিরুল হোসেন।