দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। কোথাও কোথাও ইউনিয়ন, উপজেলা, জেলা কিংবা মহানগর পর্যায়ের খেলা শেষ হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেক, আঞ্চলিক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:খুলনা মহানগরে প্রভাতি রেলওয়ে চ্যাম্পিয়ন: ২৯ অক্টোবর খুলনা জেলা স্টেডিয়ামে মহানগরী পর্যায়ের খেলায় প্রভাতি রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-২ গোলে বয়রা নুরজাহান প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলায় বিজয়ী দলের সাইদুল (২ গোল) ম্যান অব দ্য ম্যাচ হয়। শেষে প্রধান অতিথি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আবদুল খালেক পুরস্কার বিতরণ করেন। খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান। পাইকগাছায় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: পাইকগাছা উপজেলায় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলে নোয়াকাটি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ২৯ অক্টোবর উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। শেষে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. রশীদুজ্জামান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কৃষ্ণপদ মণ্ডল ও রাবেয়া হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ।কয়রায় মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: কয়রা উপজেলায় মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জায়গীরমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ১ নভেম্বর উপজেলার আবহাওয়া অফিসসংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলা পরিচালনা করেন ময়েন উদ্দীন এবং তাঁকে সহযোগিতা করেন শামিম ও রফিক। শেষে উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাবিবুর রহমানের সভাপতিত্বে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সেলিম রেজা। বটিয়াঘাটায় বারআড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: বটিয়াঘাটা উপজেলায় ৩১ অক্টোবর সুরখালি ইউনিয়নের বারআড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৮-৭ গোলে হোগলাবুনিয়া হাটবাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলা পরিচালনা করেন পার্থ প্রতিম রায় এবং সহকারী ছিলেন ভঞ্জন অধিকারী ও মৃত্যুঞ্জয় বিশ্বাস। শেষে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কামরুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুর রহমান।ফুলতলায় আটরা হাজি মেছের রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: ফুলতলা উপজেলায় ২৮ অক্টোবর আটরা হাজি মেছের রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ২(২)-২(১) গোলে পয়গ্রাম কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ফুলতলা রি-ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলা পরিচালনা করেন গৌর হাসি দাস। তাঁকে সহযোগিতা করেন হাফিজুর রহমান মোল্যা ও তারেক রহমান। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিনা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল ইসলাম। দিঘলিয়ায় দিঘলিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: দিঘলিয়া উপজেলায় ২৮ অক্টোবর দিঘলিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে বোয়ালিয়ার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ (খুলনা-৪) মোল্লা জালাল উদ্দিন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।দাকোপ উপজেলায় রাশখোলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: দাকোপ উপজেলায় ২৯ অক্টোবর তিলডাঙ্গা ইউনিয়নের রাশখোলা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে বাণী শান্তা লউডোব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলার চালনা আবুল হোসেন মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিন্ময় কুমার বিশ্বাস।কুষ্টিয়ায় গোপালপুর প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলায় ২ অক্টোবর কুষ্টিয়া স্টেডিয়ামে সদর উপজেলার গোপালপুর সরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে মিরপুর আটিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। পরে জেলা প্রশাসক আবদুল মান্নান প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। চুয়াডাঙ্গায় উপজেলা পর্যায়ের খেলা চলছে: দামুড়হুদা স্টেডিয়ামে ৩১ অক্টোবর রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে বড়বলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। সাংসদ আলি আজগার প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। এর আগে ২৮ অক্টোবর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে সদর উপজেলা পর্যায়ে খেলায় আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে তিতুদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। আলোকদিয়া দলের নুরুল ইসলাম ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং সাইদুর রহমান ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। জেলা প্রশাসক ভোলানাথ দে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। পটুয়াখালীর বাউফলে পূর্বভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন৩১ অক্টোবর বাউফল পাবলিক মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পূর্ব ভরিপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-২ গোলে পূর্ব দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে জয়ী হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। যশোরের মনিরামপুরে দুর্গাপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: ৩১ অক্টোবর মনিরাপুর সরকারি পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের ফাইনালে দুর্গাপুর বেসরকারি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে গোবরডাঙ্গা রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। স্থানীয় সাংসদ খান টিপু সুলতান পুরস্কার বিতরণ করেন।রাজবাড়ী সদর উপজেলায় বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: জেলা স্টেডিয়ামে ১ নভেম্বর সদর উপজেলা পর্যায়ের ফাইনালে বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে বেথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সাংসদ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। পারমাছখোলা কমিউনিটি প্রাইমারি স্কুল সদর উপজেলা চ্যাম্পিয়ন: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের সাতক্ষীরা সদর উপজেলার শিরোপা ঘরে তুলেছে পারমাছখোলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়। গত ৩১ অক্টোবর ফাইনাল খেলায় শিকড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে পারমাছখোলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সদর উপজেলার সেরা হয়।