বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের খেলা চলছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:বাঘারপাড়া, অভয়নগর, সদর ও শার্শা সেমিফাইনালেযশোর সদর উপজেলার উপশহর ডিগ্রি কলেজের মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলা ৮ নভেম্বর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী খেলায় বাঘারপাড়া উপজেলার ধুপখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অভয়নগরের নাউলী প্রাথমিক বিদ্যালয় এবং ৯ নভেম্বর শার্শার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যশোর সদর উপজেলার চূড়ামনকাটি প্রাথমিক বিদ্যালয় জয়লাভ করে সেমিফাইনালে উঠেছে।উজিরপুরে চ্যাম্পিয়ন হারতা নাথারকান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়: ৭ নভেম্বর উজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত খেলায় হারতা নাথারকান্দি রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে বাহেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।এ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়সিন্ধু তালুকদারের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহজাহান হাওলাদার, সীমা রানী শীল, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, এটিও রিয়াজ আলম, পুতুল রানী মণ্ডল প্রমুখ।কাশিয়ানীতে ৩২ নম্বর বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়লাভ: গোপালগঞ্জের কাশিয়ানীতে এম এ খালেক ডিগ্রি কলেজের মাঠে ৭ নভেম্বর ফাইনাল খেলায় উপজেলার মহেশপুর ইউনিয়নের ৩২ নম্বর বিশ্বনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে নিজামকান্দি ইউনিয়নের ৮৪ নম্বর ফলসীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুভাষ চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা শিকদার আতিকুর রহমান ও সহকারী শিক্ষা কর্মকর্তা মুন্সি রুহুল আসলাম।চুয়াডাঙ্গায় চ্যাম্পিয়ন চিৎলা রুইতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৭ নভেম্বর চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আলমডাঙ্গা উপজেলার চিৎলা রুইতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-০ গোলে দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।খেলায় ম্যান অব দ্যা ফাইনাল নির্বাচিত হয় চিৎলা রুইতনপুর প্রাথমিক বিদ্যালয়ের জাহিদুল ইসলাম। টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পেয়েছে সদর উপজেলার আলোকদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নুরুল ইসলাম।পুরস্কার বিতরণ করেন চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ হাজি আলী আজগার, জেলা প্রশাসক ভোলানাথ দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অশোক দেবনাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মল্লিক সাঈদ মাহবুব প্রমুখ।ফকিরহাটে শাহ আউলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন: টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলায় ৭ নভেম্বর ফকিরহাট উপজেলার শাহ আউলিয়াবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় টাইব্রেকারে ৪-৩ গোলে বাদোখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সদর উপজেলার খানজাহান আলী কলেজের মাঠে অনুষ্ঠিত খেলা শেষে আয়োজক কমিটির সভাপতি ও বাগেরহাট জেলা প্রশাসক মো. আকরাম হোসেন উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।শরীয়তপুরে খেলা ও পুরস্কার বিতরণ: ৭ নভেম্বর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় গোসাইরহাট উপজেলা দল ২-১ গোলে শরীয়তপুর সদর উপজেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। খেলার উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক। জেলা প্রশাসক মো. সানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবিদুল্লাহ, শরীয়তপুর পৌরসভার মেয়র আবদুর রব মুন্সী, জাজিরা পৌরসভার মেয়র আবদুল হক কবিরাজ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলেয়া ফেরদৌসী, প্রেসক্লাবের আহ্বায়ক অনল কুমার দে, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ নাসির উদ্দিন প্রমুখ।প্রতিযোগিতায় গোসাইরহাট উপজেলার পক্ষে শুকুর আলী ও স্বপন মিয়া দুটি গোল করে এবং শরীয়তপুর সদর উপজেলার পক্ষে রাজু শেখ একটি গোল করে।রাজবাড়ী জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়: রাজবাড়ী জেলা স্টেডিয়ামে ৭ নভেম্বর অনুষ্ঠিত টুর্নামেন্টের রাজবাড়ী জেলা পর্যায়ের ফাইনালে বাজার পাঠশালা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-১ গোলে পাংশা সেনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন। গোয়ালন্দে বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী: বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদালয়ের ফুটবল টুর্নামেন্টের গোয়ালন্দ উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ২ নভেম্বর কামরুল ইসলাম ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।খেলায় বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে উজানচর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যম্পিয়ন হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের সজীব মীর। সর্বোচ্চ গোল করে ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয় বিজয়ী দলের মোহাম্মদ হেলাল।