বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নওটিকা স্কুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১০-এর ফাইনাল খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে নওটিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। ৩০ অক্টোবর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়।চূড়ান্ত খেলায় উপজেলার মামুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে টাইব্রেকারে পাঁচ-চার গোলে পরাজিত করে নওটিকার শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন মিঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তাইফুল ইসলাম তালুকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবুওয়াত হোসেন, নাদিরুজ্জামান, আহমেদ আলী খাঁ প্রমুখ।