বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পারইল ইউনিয়ন বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৮ অক্টোবর নওগাঁর রাণীনগরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১০-এর উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় বড়গাছা ইউনিয়নকে ৬-৭ গোলে হারিয়ে পারইল ইউনিয়ন বিজয়ী হয়। রাণীনগর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বনাম পারইল ইউনিয়নের বোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ফাইনাল খেলা হয়। ট্রাইবেকারে খেলাটি মীমাংসিত হয়। ট্রাইবেকারে পারইল ইউনিয়নের বোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতটি এবং বড়গাছা ইউনিয়নের ভাটকৈ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ছয়টি গোল করে। খেলায় বোদলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আমিরুল ইসলাম মানিক ও ভাটকৈ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের হামিদুল ইসলাম শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হয়েছে। খেলাটি পরিচালনা করেন মো. হারুনূর রশিদ, ওছমান গণি ও নয়ন চন্দ্র।