বঙ্গবন্ধু গোল্ডকাপে রংপুর চ্যাম্পিয়ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলায় গাইবান্ধাকে হারিয়ে রংপুর দল চ্যাম্পিয়ন হয়েছে। গত ৩০ এপ্রিল সৈয়দপুর রেলওয়ে স্টেডিয়ামে ওই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।ফাইনাল খেলা উপভোগ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাংসদ জাহিদ আহসান। ফাইনাল খেলাকে ঘিরে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ কর্নেল (অব.) এ এ মারুফ সাকলান, নীলফামারী জেলা প্রশাসক জিল্লুর রহমান, জাতীয় পার্টির নেতা শওকত চৌধুরী, আখতার হোসেন, কামাল আহমেদ, জাওয়াদুল হক, জোবায়দুর রহমান প্রমুখ।চূড়ান্ত খেলায় রংপুর দল ট্রাইবেকারে ৫-৪ গোলে গাইবান্ধাকে পরাজিত করে। টুর্নামেন্টে দেশের ১৮টি ফুটবল দল অংশ নেয়।