বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সকে স্বায়ত্তশাসিত করা হবে
সরকার বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সকে একটি স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা এবং জাতীয় পল্ল¬ী উন্নয়ন পদক প্রবর্তনে নীতি প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আজ রোববার তাঁর কার্যালয়ে জাতীয় পল্লী উন্নয়ন পরিষদের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বেশ কিছু বিষয়ের ওপর বিস্তারিত আলোচনার পর বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন প্রশিক্ষণ কমপ্লে¬ক্সকে স্বায়ত্তশাসন দিতে একটি নতুন আইন প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সংস্থাটির কার্যক্রম স্থগিত ছিল।বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, সার্বিক ও টেকসই জাতীয় উন্নয়নে সরকারের পল্লী উন্নয়ন কার্যক্রম জোরদার করতে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী দেশের সামগ্রিক অগ্রগতিতে পল্লী উন্নয়ন নিশ্চিত করতে তাঁর সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা টেকসই জাতীয় উন্নয়নের জন্য পল্লী উন্নয়ন নিশ্চিত করতে চাই এবং এ লক্ষ্যে আমরা বিশেষ করে পল্ল¬ী অঞ্চলে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি।’শেখ হাসিনা বলেন, তাঁর সরকার দেশের আর্থসামাজিক উন্নয়ন সাধনের মাধ্যমে জনগণকে উন্নত জীবনযাত্রা উপহার দিতে নিরলসভাবে কাজ করছে।প্রধানমন্ত্রী বলেন, জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য পল্লী উন্নয়নের কোনো বিকল্প নেই। এ জন্য বর্তমান সরকার ‘একটি বাড়ি একটি খামার’, ‘আশ্রয়ণ প্রকল্প’ ও ‘পল্লী আবাসন প্রকল্প’সহ পল্লী এলাকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রামাঞ্চলের উন্নয়ন নিশ্চিত করার মাধ্যমে শান্তিপূর্ণ, দারিদ্র্য ও ক্ষুধামুক্ত সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন। জনগণের ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত জীবন নিশ্চিত করার লক্ষ্যে এবং জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে আমরা বঙ্গবন্ধুর পথ ধরে গ্রামাঞ্চলে বিভিন্ন ধরনের কর্মসূচীর বাস্তবায়ন করে চলেছি।’ এ প্রসঙ্গে তিনি টেকসই উন্নয়ন নিশ্চিত করণে সব উপজেলায় ‘মাস্টারপ্ল্যান’ বাস্তবায়নে সরকারের পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করেন। এসব পরিকল্পনা বাস্তবায়নে সংশি¬্লষ্ট বিভিন্ন সংস্থার সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অর্থমন্ত্রী এ এম এ মুহিত, পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) এ কে খন্দকার, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা ও স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম. রুহুল হক উপস্থিত ছিলেন। বাসস।