বঙ্গবন্ধু নভোথিয়েটার বিলসহ দুটি আইন সংসদে পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বিল-২০১০সহ দুটি বিল আজ সোমবার জাতীয় সংসদে পাস হয়েছে। পাস হওয়া অপর বিল হলো বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিল-২০১০। বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান বিল দুটি সংসদে উত্থাপন করেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদে এ বিল দুটি পাসের সময় বিরোধী দল অনুপস্থিত ছিল। বিলের উদ্দেশ্য ও কারণসংবলিত বিবৃতিতে বলা হয়, সাধারণ ছাত্রসহ জনসাধারণকে বিনোদনের মাধ্যমে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী করে গড়ে তোলার লক্ষ্যে ‘ঢাকা আধুনিক নভোথিয়েটার’ শীর্ষক প্রকল্পের আওতায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’ নির্মাণ করা হয়। ২০০৯ সালের ২০ জুলাই মন্ত্রিসভার বৈঠকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার আইন-২০১০’ নীতিগত অনুমোদন দেওয়া হয় এবং ২৪ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে আইনটি চূড়ান্ত অনুমোদন করা হয়।