বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট স্টেডিয়ামে বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১০-এর ফাইনাল খেলায় জৈন্তাপুর উপজেলার চারিকাটা নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় দল ৩-২ গোলে বিশ্বনাথ উপজেলার সিঙ্গারখাল রেজি. প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। ৮ নভেম্বর বিকেলে তিনটায় সিলেট স্টেডিয়ামে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় জৈন্তাপুর উপজেলার নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় বনাম বিশ্বনাথ উপজেলার সিঙ্গারখাল রেজি. প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয়। খেলার শুরুতে উভয় দল আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলতে থাকে। নির্ধারিত সময়ে দ্বিতীয়ার্ধে উভয় দল ১-১ গোলে ড্র করে। পরবর্তী সময় ট্রাইব্রেকারে জৈন্তাপুর উপজেলা দল ৩-২ গোলে বিশ্বনাথ উপজেলার সিঙ্গারখাল রেজি. প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে সিলেট জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হতে সক্ষম হয়েছে। ফাইনালে শ্রেষ্ঠ খেলোয়াড় ও সেরা গোলকরক্ষক হিসেবে মনোনীত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইমরান ও আজমাইন। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম। ফাইনাল খেলা উদ্বোধন করেছিলেন সাংসদ শফিকুর রহমান চৌধুরী। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শাহাব উদ্দিন শাহ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সিলেট পিটিআই সুপার শামীমা আরা বেগম, ক্রীড়া সংগঠক ফেরদৌস আহমদ, চারিকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আইয়ুব আলী, দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, জৈন্তাপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত দে ও নিশ্চিন্তপুর স্কুলের প্রধান শিক্ষক নুর উদ্দিন উপস্থিত ছিলেন। ফাইনাল খেলায় সিলেট অঞ্চলের বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক স্টেডিয়ামে উপস্থিত থেকে খুদে শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক এ খেলা উপভোগ করেন। অভিনন্দন: বঙ্গবন্ধু প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১০-এর ফাইনাল খেলায় জেলা পর্যায়ে জৈন্তাপুর উপজেলা চ্যাম্পিয়ন হওয়ায় নিশ্চিন্তপুর রেজি. প্রাথমিক বিদ্যালয় ও সব খেলোয়াড় এবং কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন সিলেট-৪ আসনের সাংসদ ইমরান আহমদ, সাবেক সাংসদ দিলদার হোসেন সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এম তৈয়বুর রহমান, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুুল হাকিম চৌধুরী, জৈন্তিয়া ছিন্নমুল সংস্থার নির্বাহী পরিচালক এ টি এম বদরুল ইসলাম, বৃহত্তর জৈন্তিয়া আদিবাসী কল্যাণ সংস্থার চেয়ারম্যান হেনরী লামিন। জেলা পর্যায়ে বঙ্গবন্ধু কাপ ফাইনাল খেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে খুদে শিক্ষার্থীরা জৈন্তাপুর বাসীর মুখ উজ্জ্বল করেছে বলে তাঁরা অভিনন্দিত করেন।