বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩ শিক্ষকের কক্ষ ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজ সোমবার ২০-২৫ জন বহিরাগত ব্যক্তি তিন শিক্ষকের কক্ষ ভাঙচুর করেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, তাঁরা বহিরাগত ব্যক্তিদের চিনতে পারেননি।যে শিক্ষকদের কক্ষ ভাঙচুর করা হয়, তাঁরা হলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব শারফুদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব আবদুল আজিজ ও আওয়ামী লীগ-সমর্থিত চিকিত্সকদের সংগঠন ‘স্বাধীনতা চিকিত্সক পরিষদের’ মহাসচিব ইকবাল আর্সলান।বিশ্ববিদ্যালয়ের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল মজিদ ভূঁইয়া বলেছেন, অ্যাডহক ভিত্তিতে চিকিত্সক নিয়োগে ক্ষোভ, অসন্তোষ ও ভুল বোঝাবুঝি থেকে এ ভাঙচুরের ঘটনা ঘটে থাকতে পারে। এ ব্যাপারে শিগগিরই তদন্ত করা হবে।