বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ৩১৩ জনের নিয়োগ বাতিলের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ৪২ জন শিক্ষক, ৬১ জন কনসালট্যান্ট, ১৯৮ জন চিকিৎসা কর্মকর্তা ও ১২ জন কর্মকর্তার নিয়োগ বাতিল করার সুপারিশ করেছে।আজ বৃহস্পতিবার সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম। বেঠকে অন্যদের মধ্যে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মুজিবুর রহমান ফকির উপস্থিত ছিলেন।বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া ১৯৮ জন চিকিৎসা কর্মকর্তার চাকরি নিয়মিতকরণে অনিয়ম হওয়ায় ৩৪ জনকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে অব্যাহতি ও অবশিষ্ট ১৬৪ জনকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।