বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশিষ্ট স্নায়ুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক আনিসুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্যের পদ থেকে আজ শনিবার পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের এক বছর পূর্ণ হওয়ার সাত দিন আগে তিনি পদত্যাগ করলেন।প্রথম আলোকে অধ্যাপক আনিসুল হক জানান, পারিবারিক কারণে তিনি বিশ্ববিদ্যালয়ে সময় দিতে পারছিলেন না। তাঁর স্ত্রী ও সন্তানেরা লন্ডনে থাকেন। তাঁকেও নিয়মিত লন্ডনে যেতে হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কাজের ক্ষতি হচ্ছে। এই বিবেচনায় তিনি পদত্যাগ করলেন।আনিসুল হক বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও চিকিত্সক হিসেবে দায়িত্ব পালন করবেন।বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আনিসুল হকের সহ-উপাচার্যের পদ থেকে পদত্যাগের কথা স্বীকার করেছেন।