বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কমিটি গঠন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্ত্রিবিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের ১৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। রেজিস্ট্রার আ ক ম মোস্তফা জামানকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক হারুনর রশীদ, প্রক্টর ও বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, প্রধান খামার তত্ত্বাবধায়ক অনিল কুমার দাস, ডেপুটি রেজিস্ট্রার নাসের সালেহ্ চৌধুরী, প্রভাষক ইমরানুল ইসলাম, গোপাল সাহা, আসাদুজ্জামান মুন্না, মুর্শিদা খান, মো. শামসুজ্জোহা, মাসুদুর রহমান, জুয়েল হাওলাদার ও সেকশন অফিসার আরিফ আহমেদ। ১৯ অক্টোবর ডিন কাউন্সিলের আহ্বায়ক হারুনর রশীদের সভাপতিত্বে পরিষদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে কমিটি ঘোষণা করা হয়। আগামী ৩০ নভেম্বরের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।