বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে ২০ কিমি যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার ঢাকা-বগুড়া মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ সড়কে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী বিভিন্ন যানবাহন এলোপাতাড়িভাবে চলার কারণে আজ সোমবার এ অবস্থার সৃষ্টি হয়েছে। পুলিশ প্রশাসন সার্বক্ষণিক দায়িত্বে থেকেও যানজট নিয়ন্ত্রণে চরম হিমশিম খাচ্ছে।গতকাল রোববার রাতে ঢাকা থেকে এই মহাসড়কে একনাগাড়ে নৈশকোচ, বাস, ট্রাক, প্রাইভেটকার ও মাইক্রোবাসের যাওয়া-আসা যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে। ফলে রাত থেকেই সেতু পার হওয়ার পরপরই এ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহনগুলো একটি অন্যটিকে অতিক্রম করার জন্য এক লেনের রাস্তা তিন লেনে রূপান্তরিত হয়েছে। ফলে এই ২০ কিলোমিটার সড়ক পার হতে একেকটি যানবাহনের প্রায় দুই ঘণ্টা সময় ব্যয় হচ্ছে। আবার অনেক যানবাহন সেতু পার হওয়ার পর সিরাজগঞ্জ বাইপাস সড়ক দিয়ে প্রবেশ করে শহরের ভেতর দিয়ে নলকা হয়ে পুনরায় মহাসড়কে উঠছে।আজ বেলা ১১টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ এ যানজটে আটকা পড়েন। পরে তাঁর প্রাইভেটকারটিকে বাইপাস সড়ক দিয়ে পুলিশের পাহারায় পার করে দেওয়া হয়েছে। এ ছাড়া উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যানবাহনের সংখ্যাও বেড়ে যাওয়ায় এ যানজট দিনভর বাড়তে-কমতে দেখা গেছে।এ বিষয়ে সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জানান, বঙ্গবন্ু্ল সেতুর পশ্চিম পার থেকে হাটিকুমরুল পর্যন্ত মহাসড়কের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ যানজট নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে।