বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতের দরপ্রস্তাব অনুমোদন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতুর ফাটল মেরামতকাজের দরপ্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার। এ কাজে ২৪৩ কোটি ৪৪ লাখ টাকা ব্যয় হবে। এ ছাড়া ভারতীয় রাষ্ট্রীয় ঋণের আওতায় ২৯০টি দোতলা বাস কেনা হবে। তাতে ব্যয় হবে ১৬৯ কোটি ৬৭ লাখ টাকা।আজ সোমবার সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব নুরুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।