বঙ্গবন্ধু সেতুর সংস্কার পুরোদমে শুরু হবে: ওবায়দুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী বছরের জুন মাসের মধ্যেই বঙ্গবন্ধু সেতুর ফাটলসহ আনুষঙ্গিক মেরামতকাজ সম্পন্ন করা হবে। দেশের অন্যতম এই স্থাপনার মেরামতকাজ এরই মধ্যে শুরু হলেও মেরামতে ব্যবহূত আরও যন্ত্রাংশ বিদেশ থেকে আনা হচ্ছে। এগুলো আনা হলেই সেতুর সংস্কারকাজ পুরোদমে শুরু হবে।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর ফাটলের মেরামতকাজ পরিদর্শন শেষে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন।যোগাযোগমন্ত্রী বলেন, ‘যমুনা সেতুর রক্ষণাবেক্ষণের ব্যাপারে কিছু অভিযোগ পেয়েছি। এগুলো খতিয়ে দেখা হচ্ছে। বঙ্গবন্ধু সেতু সড়কের সংস্কারকাজ চলছে খুব ধীর গতিতে। এ কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছি। দেশজুড়ে অবহেলিত রাস্তা-ঘাট সংস্কার ও নির্মাণ করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ।’ এ কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আগামী দুই বছর মাঠে থাকার ঘোষণা দেন তিনি।এ সময় সেতু ভবনের সচিব মোশারফ হোসেন ভূঁইয়া, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোশারফ হোসেন, জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরে-আলমসহ বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।