বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন রাজাপক্ষে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে ও তাঁর স্ত্রী লেডি মাদাম শিরানথি রাজাপক্ষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন। মাহিন্দা রাজাপক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণে গতকাল সোমবার বাংলাদেশে তিন দিনের রাষ্ট্রীয় সফরে এসেছেন।বাসস জানায়, রাজাপক্ষে আজ সকাল ১০টা ১০ মিনিটে ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে পৌঁছান এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় মিনিস্টার ইন ওয়েটিং ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার রাজাপক্ষে ও তাঁর স্ত্রীকে বঙ্গবন্ধুর দ্বিতল বাসভবনটি ঘুরে দেখান। প্রেসিডেন্ট রাজাপক্ষে দর্শক বইয়েও স্বাক্ষর করেন।বাংলাদেশে এটি রাজাপক্ষের প্রথম আনুষ্ঠানিক সফর। কাল বুধবার তাঁর দেশে ফিরে যাওয়ার কথা রয়েছে।