বঙ্গবন্ধু হত্যা মামলা: রিভিউ আবেদন করেছেন দুই আসামি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সৈয়দ ফারুক রহমান ও আর্টিলারি মহিউদ্দিন আহমেদ আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন করেছেন। আজ মঙ্গলবার দুপুরে দুজনের পক্ষে তাঁদের আইনজীবী আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন করেন।এ নিয়ে নয় দিনের ব্যবধানে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির সবাই রায় পুনর্বিবেচনার আবেদন করল। এ প্রসঙ্গে তাঁদের আইনজীবী প্রথম আলোকে বলেন, বেলা সাড়ে ১২টার দিকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন দুটি করা হয়েছে।