বঙ্গবন্ধুকে কটাক্ষ: বিএনপি-যুবদলের নয় নেতার জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার ফরিদপুর জেলা বিএনপি ও যুবদলের নয় নেতাকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার জেলার এক নম্বর আমলি আদালতের বিচারক মাসুদুর রহমান প্রত্যেককে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দেন।জামিন পাওয়া নেতারা হলেন: মো. জাহাঙ্গীর মিয়া, মির্জা সাইফুল ইসলাম, হারুন খান, রুমী মুন্সী, আলম মিয়া, মো. মানিক মোল্ল¬া, এ কে এম জাফর, সৈয়দ রেজাউল করিম ও শহীদুল রহমান। গত বৃহস্পতি ও শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এঁদের গ্রেপ্তার করে।প্রসঙ্গত, গত মঙ্গলবার সকালে যুবদলের একটি সমাবেশের বক্তব্যের সূত্র ধরে জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক কে এম সেলিম বাদী হয়ে ওই দিনই ফরিদপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, বিএনপির নেতারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করেছেন এবং বেআইনি সমাবেশ করেছেন।