বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশার ভাইয়ের বাড়িতে আওয়ামী লীগের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জে ঘিওর উপজেলার শ্রীবাড়ী গ্রামে বঙ্গবন্ধুর খুনি আজিজ পাশার ভাই আলমগীর পাশার বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন আওয়ামী লীগের সহাস্রাধিক নেতা-কর্মী। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও হরিরামপুর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান এ হামলায় নেতৃত্ব দেন। পুলিশ এ ঘটনায় কাউকে আটক করেনি।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ বেলা দুইটার দিকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় তাঁরা ঘরের দরজা ও বেড়া ভাঙচুর করেন এবং ঘরে ঢুকে মালামাল তছনছ ও ভাঙচুর করেন। একপর্যায়ে আগুন ধরিয়ে দিলে পুলিশ তা নেভায়। আগে থেকেই এ হামলার খবর পেয়ে আজ সকালে ঘিওর, শিবালায় ও হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পুলিশ ও ঘিওর সার্কেলের সহকারী পুলিশ সুপার ওই বাড়িতে অবস্থান নেয়। তবে পুলিশের আসার খবর পেয়ে বাড়ির লোকজন আগেই ঘরে তালা দিয়ে গা ঢাকা দেয়।পরে প্রথম আলোর মানিকগঞ্জ প্রতিনিধি জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের কাছে মোবাইল ফোনে এই হামলার কারণ জানতে চান। এ সময় মহিউদ্দিন এই প্রতিনিধিকে এবং দৈনিক সংবাদ-এর মানিকগঞ্জ প্রতিনিধিকে গালিগালাজ করেন এবং মামলায় ঝুলিয়ে দেওয়ার হুমকি দেন।