বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকারমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে থাকা খুনিদের ফাঁসির রায় কার্যকর হয়েছে। আর যারা দেশের বাইরে পালিয়ে আছে তাদেরও ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। সৈয়দ আশরাফ আজ শনিবার সকালে এ কথা বলেন।কাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মন্ত্রিসভার সদস্য, জ্যেষ্ঠ নেতা, সাংসদ ও নেতা-কর্মীরা আজ সকালে ধানমন্ডির ৩২ নম্বর থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা শুরুর আগে সৈয়দ আশরাফ এ কথা বলেন। তিনিও ওই দলের সঙ্গে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেছেন। এর আগে সৈয়দ আশরাফ ৩২ নম্বর বাড়ির সামনে বঙ্গবন্ধুকে নিয়ে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।