বঙ্গবন্ধুর খুনিদের ফেরানোর প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের মধ্যে কানাডায় নূর চৌধুরী ও যুক্তরাষ্ট্রে রাশেদ চৌধুরী পালিয়ে আছেন। তাঁদের শিগগিরই ফিরিয়ে আনা হবে।আইনমন্ত্রী বলেন, এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলছে। এটি শেষ হলেই পলাতক খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি উদ্যোগ নেবেন। আজ বুধবার দুপুরে আইন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত টাস্কফোর্স কমিটির বৈঠকে তিনি এসব কথা বলেন।ওই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, বিগত ১০ বছরের মধ্যে এখন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে ভালো।