বঙ্গবন্ধুর খুনিরা কোথায় জানা গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা কে কোথায় আছে আমরা জানতে পেরেছি। যথাসময়ে দণ্ডপ্রাপ্ত এসব আসামিকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে।’আজ বুধবার সকালে বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ ছাড়া জাতীয় শোক দিবসকে জাতীয় শক্তিতে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সৈয়দ আশরাফ। তিনি বলেন, ‘জাতীয় শোক দিবসকে শক্তিতে রূপান্তরিত করার মাধ্যমে দেশের গণতন্ত্রের ভিত আরও শক্তিশালী করা হবে।’বনানী কবরস্থানে আজ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনগুলো শ্রদ্ধা নিবেদন করে।এ সময়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। বাসস