বঙ্গবন্ধুর ছবি বিকৃতির অভিযোগে তিন শিবিরকর্মী গ্রেপ্তার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বিকৃত করার অভিযোগে চুয়াডাঙ্গায় তিন শিবিরকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তারকৃত তিন যুবক হলেন জীবননগর হাইস্কুলপাড়ার আবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (২৪), ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের জমসেদ আলীর ছেলে গোলাম মুক্তাদির (২৩) ও একই উপজেলার পুড়াপাড়া গ্রামের মোস্তফা আলীর ছেলে আবদুল মোমিন।আজ রোববার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগর থানার পুলিশ স্থানীয় কলেজ রোডের একটি ছাত্রাবাস থেকে তাঁদের গ্রেপ্তার করে।স্থানীয় একাধিক সূত্র জানায়, জীবননগরের কলেজ রোডের একটি দেয়ালে সাঁটানো জাতীয় শোক দিবসের পোস্টারে বঙ্গবন্ধুর ছবির ওপরে কে বা কারা গতকাল শনিবার রাতে কাদা লেপটে দেয়। ওই ঘটনায় জীবননগর থানা ছাত্রলীগের সভাপতি শোয়েব আহমেদ বাদী হয়ে গতকাল শনিবার ছাত্রশিবিরের পাঁচ কর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় আজ পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। তারা পুলিশের কাছে নিজেদের শিবিরকর্মী হিসেবে পরিচয় দিয়েছে।জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী বলেন, জাতীয় শোক দিবসের পোস্টারে বঙ্গবন্ধুর ছবি বিকৃত করার অভিযোগে ছাত্রশিবিরের পাঁচ কর্মীর বিরুদ্ধে গতকাল থানায় মামলা হয়েছে।