বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯০তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা শেষে আলোচনা সভা উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি অফিসার হাবিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী (ইউএনও) কর্মকর্তা লুত্ফর রহমান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, জেলা আওয়ামী লীগের সদস্য তৌহিদুর রহমান প্রমুখ। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হকের নেতৃত্বে এক শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।