বঙ্গবন্ধুর তিন খুনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়েছেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া কারাবন্দী পাঁচজন খুনির মধ্যে বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ ও এ কে এম মহিউদ্দিন রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন। আজ শনিবার কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। দণ্ডিত সৈয়দ ফারুক রহমান ও সুলতান শাহরিয়ার রশিদ খান ক্ষমা চেয়ে আবেদন করেননি। তবে এ দুজন তাঁদের আইনজীবীর মাধ্যমে সুপ্রিম কোর্টের রায় রিভিউর জন্য আবেদন করবেন বলে কারা কর্তৃপক্ষকে জানিয়েছেন।মৃত্যুদণ্ড পাওয়া ১২ জন আসামির পাঁচজনই ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।গত ১৯ নভেম্বর সুপ্রিম কোর্ট আপিল খারিজ করে ১২ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পর ৩ জানুয়ারি ঢাকার জেলা ও দায়রা জজ আসামিদের মৃত্যুর পরোয়ানা জারি করেন।