বঙ্গবন্ধুর তিন খুনির প্রাণভিক্ষার আবেদন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু হত্যার দায়ে মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির প্রাণভিক্ষার আবেদন আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে। কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুল ইসলাম খান আবেদনটি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছে দেন।গতকাল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন বঙ্গবন্ধুর তিন খুনি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ (আর্টিলারি) ও এ কে এম মুহিউদ্দিন (ল্যান্সার)।