বঙ্গবন্ধুর দুই খুনির রিভিউ আবেদনের শুনানি ২৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি বজলুল হুদা ও ল্যান্সার মহিউদ্দিনের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর ২৪ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। আজ বুধবার দুপুরে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. মোজাম্মেল হোসেন রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানির এই দিন নির্ধারণ করেন।১২ জানুয়ারি রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক পুনর্বিবেচনার আবেদনের শুনানির দিন নির্ধারণের জন্য আপিল বিভাগে আবেদন করেন। এর আগে ১০ জানুয়ারি এ দুই আসামির পক্ষে তাঁদের আইনজীবীরা আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রায় পুনর্বিবেচনার আবেদন জানান।রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আনিসুল হক পরে সাংবাদিকদের বলেন, ২৪ জানুয়ারি রায় পুনর্বিবেচনা (রিভিউ) আবেদনের শুনানি হবে। ১৯ জানুয়ারি আসামিদের রিভিউ আবেদনের সময়সীমা শেষ হবে। ১৯ জানুয়ারির মধ্যে অপর আসামিরা রিভিউ আবেদন করলে একসঙ্গে তার শুনানি হতে পারে বলে তিনি মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাধারণত যে বেঞ্চ রায় দেন, সে বেঞ্চেই রিভিউ আবেদনের শুনানি হয়ে থাকে।