বঙ্গবন্ধুর প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের ৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। খবর: বাসস।শেখ হাসিনা প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে এবং পরে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।দলের পক্ষে পুষ্পস্তবক অর্পণকালে দলীয় প্রধানের সঙ্গে সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমদ, আবদুর রাজ্জাক, ওবায়দুল কাদের, আবুল কালাম আজাদ, মাহবুব-উল আলম হানিফসহ আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে নগর আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।এদিকে দিবসটি উপলক্ষে আজ টুঙ্গিপাড়ায় জাতির জনকের কবর জিয়ারত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এসব কর্মসূচি পালন করে।জানা গেছে, বেলা ১১টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে পুষ্পার্ঘ অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। এরপর সৌধ কমপ্লেক্স চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।