বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান আজ শনিবার ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।১৫ আগস্ট জাতীয় শোক দিবসের সময় রাষ্ট্রপতি ইসলামি সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে ছিলেন। দেশে ফেরার পর আজ দুপুর ১২টার দিকে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।রাষ্ট্রপতি জিল্লুর রহমান এ সময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত তাঁর স্ত্রীর আত্মার মাগফিরাত কামনা করেন। রাষ্ট্রপতি দেশ ও দেশের মানুষের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করেন।এ সময় রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবেরা উপস্থিত ছিলেন। বাসস।