বঙ্গবন্ধুর প্রতিকৃতি-সংবলিত দুই টাকার নোট আসছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি-সংবলিত দুই টাকা মূল্যমানের নোট ১১ আগস্ট প্রথমবারের মতো প্রচলন করা হচ্ছে। আজ অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।সংবাদবিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিকভাবে মতিঝিল অফিস থেকে নতুন ডিজাইনের এই নোট ওই তারিখ থেকে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও একই প্রক্রিয়ায় তা ইস্যু করা হবে।অর্থসচিব মোহাম্মদ তারেক স্বাক্ষরিত সিকিউরিটি থ্রেডযুক্ত এই নোটের সম্মুখভাগের বাঁ পাশের বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতিসৌধের ছবি, ডান পাশের জলছাপে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বাংলাদেশ সরকারের মনোগ্রাম থাকবে এবং ওপরের কোনায় জাতীয় প্রতীক শাপলা থাকবে।নোটের পেছনভাগে শহীদ মিনারের প্রতিকৃতি রয়েছে। নতুন এ নোটের পাশাপাশি এ মূল্যমানের বর্তমানে প্রচলিত কাগুজে নোট এবং ধাতব মুদ্রাও যথারীতি চালু থাকবে। বাসস।