বঙ্গবন্ধুর প্রতিকৃতি-সংবলিত ৫০ টাকার নতুন নোট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি-সংবলিত ৫০ টাকা মূল্যমানের নোট কাল সোমবার বাজারে আসছে। নোটের পেছন দিকে চিত্রশিল্পীর নামের বানান ভুল ছিল। সেটি নতুন করে ছাপানো হয়েছে।নোটের পেছন দিকে ব্যবহূত ‘মই দেয়া’ জলরং চিত্র, শিল্পী জয়নুল আবেদিনের স্থলে ‘মই দেয়া’ জলরং, শিল্পাচার্য জয়নুল আবেদিন ছাপিয়ে আজ রোববার প্রচলনে দেওয়া হয়েছে। পুনর্মুদ্রিত ৫০ টাকার নোটের অপরাপর বৈশিষ্ট্য অপরিবর্তিত থাকবে। উল্লেখ্য, অন্য ৫০ টাকার নোটও চালু থাকবে। খবর বাসস।