বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঐতিহাসিক ৬-দফা দাবি দিবস উপলক্ষে আজ শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খবর বাসসের। পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। পরেদলীয় সভানেত্রী হিসেবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে তিনি আরও একবার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টাপরিষদের সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, সভাপতিমণ্ডলীর সদস্য সতীশ চন্দ্র রায় ও অ্যাডভোকেট সাহারা খাতুন, পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, মাহবুব উল আলম প্রমুখ।পরে ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৬-দফা দাবির ভিত্তিতে পাকিস্তানের দুঃশাসনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। ৬-দফা দাবি আদায়ের জন্য সংগ্রামের ডাক দেয়ায় বঙ্গবন্ধুসহ আটক অন্যান্য নেতার মুক্তির দাবিতে হরতাল পালনকালে এই দিন ঢাকা ও নারায়ণগঞ্জে পুলিশ ও আধা-সামরিক বাহিনী ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হকসহ ১১ জন নিহত হন।