বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার সকাল ছয়টা ২০ মিনিটে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন তিনি।এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বনানী গোরস্থানে ১৫ আগস্টে নিহত ব্যক্তিদের কবরে সকাল সাড়ে সাতটায় ফুল দিয়ে শ্রদ্ধা জানান।১৯৭৫ সালের এই দিনে সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে জীবন দিতে হয়।রাষ্ট্রীয়ভাবে শোক পালনের জন্য আজ সরকারি ছুটি। সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।