বঙ্গবন্ধুর ভাস্কর্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের লন্ডনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপন করা হবে। লন্ডনে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে নগরের ব্রুন সুইস পার্কে এ ভাস্কর্যটি স্থাপিত হচ্ছে। যুক্তরাজ্য সরকার এতে সম্মতি দিয়েছে। গতকাল শনিবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মিজানুর রহমান এ কথা জানান। ভাস্কর্য নির্মাণে অর্থ মন্ত্রণালয় ২২ জুন দুই লাখ ৫০ হাজার পাউন্ড অর্থ বরাদ্দ অনুমোদন করেছে।—বিশেষ প্রতিনিধি