বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রীদের শ্রদ্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন পাঁচ মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। আজ শনিবার দুপুর একটার দিকে মন্ত্রীরা বঙ্গবন্ধুর সমাধিসৌধতে পুষ্পস্তবক দেন।মন্ত্রীরা হলেন: মহীউদ্দীন খান আলমগীর, হাসানুল হক ইনু, এ এইচ মাহমুদ আলী, মুজিবুল হক, মোস্তফা ফারুক মোহাম্মদ এবং প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও আবদুল হাই।এ সময় তাঁরা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে বঙ্গবন্ধু ভবনে রাখা পরিদর্শন বইতে সই করেন।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, যুগ্ম সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস ও পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার।