বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আ.লীগের কর্মসূচি
কাল সোমবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে আওয়ামী লীগ।আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাতটায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সাড়ে সাতটায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে তাঁর প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন।সকাল ১০টায় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক নিবেদন এবং দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।এ ছাড়া বিকেল তিনটায় ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।আজ রোববার আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এক বিবৃতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অনুরূপ কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থকসহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। বাসস।