বঙ্গোপসাগরে অর্ধশতাধিক মাছ ধরার ট্রলারে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনসংলগ্ন বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় গত শনিবার রাতে অর্ধশতাধিক মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। জলদস্যুরা এসব ট্রলারে লুটপাট চালিয়ে ট্রলারগুলোর মাঝিদের তুলে নিয়ে গেছে। দস্যুদের হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১২ জন জেলে। ডাকাতির শিকার ট্রলারগুলো থেকে ফিরে আসা জেলেদের বরাত দিয়ে বরগুনা জেলা ট্রলার মালিক সমিতি ও বাগেরহাটের শরণখোলা ম ৎ স্যজীবী সমিতির নেতারা গতকাল রোববার এ তথ্য দিয়েছেন।ফিরে আসা জেলেরা সাংবাদিকদের বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পূর্ব সুন্দরবনের নারকেলবাড়িয়া চরের দক্ষিণে বঙ্গোপসাগরের ১ নম্বর ফেয়ারওয়ে বয়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। জলদস্যু মোতালেব (সম্প্রতি র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত) বাহিনীর প্রধান ও তার ভাই আল আমিনের নেতৃত্বে একটি দল তিনটি ট্রলার নিয়ে এসে ট্রলারগুলো লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ওই এলাকায় শতাধিক ট্রলার জাল ফেলে মাছ ধরছিল। দস্যুরা রাত ১২টা পর্যন্ত অর্ধশতাধিক ট্রলারে লুটপাট চালায়। পরে তারা অস্ত্রের মুখে এসব ট্রলারের মাঝিদের জিম্মি করে তুলে নিয়ে যায়। এ সময় তারা প্রতিটি ট্রলার থেকে জ্বালানি তেল ও শতাধিক মণ ইলিশ মাছ নিয়ে যায় এবং অপহূত জেলেদের মুক্তিপণের টাকার পরিমাণ পরে জানানো হবে বলে জানায়।অপহূত জেলেদের মধ্যে বেশ কয়েকজনের নাম-পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন এফবি মাগোজান-২ ট্রলারের মাঝি ভোলানাথ, এফবি মুন্না-৩ ট্রলারের মাঝি আবদুল খালেক, এফবি জননীর মাঝি জাকির, এফবি মহিউদ্দীনের মাঝি মিজানুর রহমান, এফবি জিসানের মাঝি মন্টু মিয়া, এফবি আল-আমিনের মাঝি মনিরুল ইসলাম, এফবি অনামিকার জামাল হোসেন, এফবি মা-বাবার দোয়ার মনির হোসেন, এফবি মাসুমের ইব্রাহিম মাঝি ও এফবি অহিদুলের দেলো মাঝি। তাঁদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা, পিরোজপুরের পাড়েরহাট, খুলনা ও বরগুনার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়।শরণখোলার রায়েন্দা গ্রামের মন্টু মাঝির বাবা সাইদ গোমস্তা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি গতকাল ট্রলারের মালিকের মাধ্যমে তাঁর ছেলেকে অপহরণের কথা জানতে পেরেছেন। ছেলেকে ফিরিয়ে আনতে তিনি প্রশাসন ও মহাজনের হস্তক্ষেপ কামনা করেছেন।দস্যুদের মারধরে আহত জেলেরা হলেন—জামাল, মিজান, মাসুম, শামীম, রহিম, শাহজাহান, আতাহার, জাফর পহলান, এমাদুল, নূর মিয়া, হারুন ও একরাম। গতকাল সকালে পাথরঘাটায় ফিরে এসে তাঁরা সেখানে প্রাথমিক চিকি ৎ সা নিয়েছেন।এদিকে অপহূত জেলেদের মুক্তি, জলদস্যুদের ত ৎ পরতা রোধ ও জেলেদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে শরণখোলা উপজেলা জাতীয় ম ৎ স্যজীবী সমিতির নেতারা কাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল, মানববন্ধন, প্রতীকী অনশন এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন। গতকাল দুপুরে সমিতির এক সভায় এসব কর্মসূচি ঘোষণা করা হয়। জানতে চাইলে শরণখোলা উপজেলা জাতীয় ম ৎ স্যজীবী সমিতির সভাপতি আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এমনিতেই মৌসুমে বঙ্গোপসাগরে ইলিশ না পাওয়ায় জেলে ও ট্রলার মালিকেরা দেনার দায়ে দিশেহারা। এ অবস্থায় মুক্তিপণ দিয়ে অপহূত জেলেদের মুক্ত করে আনা আমাদের পক্ষে অসম্ভব। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, জেলেদের অপহরণ করে সুন্দরবনের গহিনে নিয়ে যাওয়া হয়েছে। তবে জিম্মি জেলেদের মুক্তি দিতে মাথাপিছু কত টাকা পণ দিতে হবে, সে সম্পর্কে দস্যুরা কিছুই জানায়নি।কোস্টগার্ডের পশ্চিমাঞ্চলীয় জোনের কমান্ডার (অপারেশন) লেফটেন্যান্ট হাসানুজ্জামান বলেন, ‘সাগরে ডাকাতি বা অপহরণ হলে জেলেরা এসব বিষয় তা ৎ ক্ষণিক জানায় না বলে আমাদের খবর পেতে সমস্যা হয়। তবে এ ঘটনা জানার পর গতকাল সকালেই সিজিএস পাবনা নামের একটি জাহাজে করে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’এদিকে আমাদের আমতলী (বরগুনা) প্রতিনিধি জানিয়েছেন, অপর এক ঘটনায় শনিবার রাতে বঙ্গোপসাগরের আশারচর এলাকা থেকে ছয়জন জেলেসহ একটি মাছ ধরার ট্রলার অপহরণ করেছে জলদস্যুরা। এ ঘটনায় তালতলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক জানান।