বঙ্গোপসাগরে ক্লিংকার বোঝাই জাহাজ ডুবে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাতিয়া ও রামগতির মধ্যবর্তী স্থানে বঙ্গোপসাগরে আজ বেলা একটার দিকে ক্রাউন-২ নামের একটি জাহাজ ডুবে গেছে। তবে জাহাজটিতে কর্মরত ১৩ জন নাবিক অক্ষত রয়েছেন। লাইটার জাহাজ নিয়ন্ত্রণকারী সংস্থা ডব্লিউটিসি সূত্রে এ তথ্য জানা গেছে।সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর থেকে হোলসিম সিমেন্টের ক্লিংকার বোঝাই করে জাহাজটি ঢাকার উদ্দেশে যাওয়ার পথে গতকাল শুক্রবার রাত দুইটার দিকে চরে আটকা পড়ে। একপর্যায়ে জাহাজটির তলা ফেটে পানি উঠতে শুরু করে এবং আজ বেলা একটার দিকে ডুবে যায়। তবে ওই জাহাজে কর্মরত ১৩ জন নাবিককে অন্য একটি নৌকায় উদ্ধার করা হয়েছে।জাহাজটির মালিক ক্রাউন ইন্টারন্যাশনাল, যার স্বত্বাধিকারী কাজী আবদুুল করিম।